শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

নগরীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ৩০ অক্টোবর ২০২৬ ১২:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩০ অক্টোবর ২০২৬ ১২:০১ অপরাহ্ন
নগরীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া মডেল থানা মোড়ের এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেড হতে এসআরবি’র একটি আভিযানিক দল  ২৮ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।


ধৃত আসামী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার রসুনচক এলাকার নাজমুল হকের ছেলে প্রিভেল ইসলাম (২৮)। এ সময় আসামীর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।


পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলামূলে হস্তান্তর করা হয়।