শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

নগরীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ অক্টোবর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ অক্টোবর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন
নগরীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রাকিবুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ।


বেলপুকুর থানা পুলিশ রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাকিবুল বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মো. বাদশার ছেলে।


জানা যায়, ২০২২ সালে রাজশাহী জেলার বাঘা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ্য, সাজা ঘোষণার পর থেকে সে পলাতক ছিলো।