রবিবার, জুন ২১, ২০২৬

জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ জানুয়ারি ২০২৬ ০৫:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ জানুয়ারি ২০২৬ ০৫:০০ অপরাহ্ন
জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল জয়পুরহাচ সদর থানার বুজরুক ভাড়ানিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলালকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী আলাল এর নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। বর্ণিত আসামিকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে ও অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। ধৃত আলাল হোসেন (৪০) জয়পুরহাট সদর থানার খঞ্জনপুরের জামাল হোসেনের ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।