নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল রোববার (২৫ জানুয়ারি) রাত ৯ টায় নওগাঁর ধামইরহাট থানার আবিলাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শহীদ (২২)কে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য ৬০ হাজার টাকা। ধৃত আসামী ধামইরহাট থানার হাটনগরের মো. জহুরুলের ছেলে।
আসামি শহীদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। বর্ণিত আসামিকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে যে, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।