রবিবার, জুন ২১, ২০২৬

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পাইথন, এআই ও মেশিন লাঙ্গুয়েজ প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:০৬ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পাইথন, এআই ও মেশিন লাঙ্গুয়েজ প্রশিক্ষণ কর্মশালা

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহীতে পাইথন, এআই ও মেশিন লাঙ্গুয়েজের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ইউনিভার্সিটির কনফারেন্স রুমে কম্পিউটার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ প্রদান করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।


প্রশিক্ষণে পাইথনের গুরুত্ব সম্পর্কে বলেন, পাইথন একটি হাই-লেভেল প্রোগ্রামিং ভাষাÑযা মানুষ সহজে বুঝতে ও লিখতে পারে।


বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে কর্মশালায় উল্লেখ করেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট প্রযুক্তিবিদ প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। 


কর্মশালায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ও ইইইসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  সিএসই ও ইইই বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।