রবিবার, জুন ২১, ২০২৬

মানুষ জেগে উঠেছে কখন তারা ভোট কেন্দ্রে যেতে পারবে: দুলু

নাটোর প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:০৮ অপরাহ্ন
মানুষ জেগে উঠেছে কখন তারা ভোট কেন্দ্রে যেতে পারবে: দুলু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম  রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ এর আগের নির্বাচনগুলোতে ভোট দিতে পারেনি। মানুষ  ভোট কেন্দ্রে যেতে পারেনি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এজন্য মানুষ জেগে উঠেছে কখন তারা ভোট কেন্দ্রে যেতে পারবে। 


বুধবার (২৮ জানুয়ারি) সকালে  নাটোর সদর উপজেলার  ৪ নম্বর লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরি বাজারে  নির্বাচনী প্রচারণায়  তিনি  এসব কথা বলেন। তিনি বলেন, ‎আমি এই নাটোর সদর থেকে ১ বার  না ৩ বার এমপি নির্বাচিত হয়েছি। কিন্ত এবার যে সারা আমি পেয়েছি আমার রাজনীতির জীবনের ৫০ বছরের অভিজ্ঞতায় এরকম পাইনি।


তিনি আরও বলেন, আমার কাছে হয়েছ, আগামী ১২ তারিখ ভোটাররা বিপুল ভোটে আমাকে ধানের শীষ মার্কা প্রতীকে আমাকে নির্বাচিত করবে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে।  


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের  সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।