কেশরহাট পৌর বিএনপির শুভেচ্ছা মিছিল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেরায়ম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কেশরহাটে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (২৮ জানুয়ারি) কেশরহাট পৌর বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো।
এসময় আরও উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলী, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক য়ায়সুল ইসলাম রাসেল, কেশরহাট পৌর যুবদলের আহবায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্নআহবায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম তুষার, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোন্দকার জাহাঙ্গীর আলম, বিএনপি সেলিম রেজা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন, যুবদল নেতা তোফায়েল, মামুন অর রশিদ, মাহফিজুর রহমান মাফি, আনারুল ইসলাম, মোহাম্মদ আলী বাচ্চুসহ আরো অনেক নেতৃবৃন্দ। মিছিলটি পৌর বাজারের সকল সড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে।