রবিবার, জুন ২১, ২০২৬

মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ বিএনপি প্রার্থী মিনুর

নিজস্ব প্রতিবেদক ৩১ জানুয়ারি ২০২৬ ০১:১৩ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩১ জানুয়ারি ২০২৬ ০১:১৩ পূর্বাহ্ন
মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ বিএনপি প্রার্থী মিনুর

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু। শুক্রবার দুপুরে পবিত্র জুম্মার নামায শেষে তিনি এ কুশল বিনিময় করেন। 


এ সময় মিনু উপস্থিত মুসল্লিদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি তার বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া করেন। নির্বাচনী ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করে। উপস্থিত সকলের সাথেই তিনি কথাবার্তা বলেন ও খোঁজ নেন। পরে তিনি ওই এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। 


আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর সাবেক বিএনপির সহ-সভাপতি হোসেন আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাঁধন, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ লাল্টু, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।