পুঠিয়ায় ধানের শীষের ভোট প্রার্থনায় যুবদল নেতা গোলাম মোস্তফা
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ ও রাজশাহী-৫ আসনের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মো. গোলাম মোস্তফা।
শনিবার (৩১ জানুয়ারী) বিকালে তিনি পুঠিয়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় গোলাম মোস্তফা বলেন, জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে এবং একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই।
আসন্ন নির্বাচনে আমিও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন না দেওয়ায় দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামকে পূর্ণ সমর্থন দিয়ে ধানের শীষকে জয়লাভ করার জন্য তার পক্ষে কাজ করছি। সবসময় আমরা ধানের শীষের পক্ষে আছি এবং থাকবো। নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি ও জনগণের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, “দেশ যাবে কোন পথে? ধানের শীষ যে পথে—ভোট দিন ধানের শীষে।”
প্রচারণাকালে পুঠিয়া উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মাঝেও দেখা যায় ব্যাপক উৎসাহ ও সাড়া।