চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমির ভাষণ দিবেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। এদিন সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
জনসভার প্রস্তুতি হিসেবে রোববার (১ ফেব্রুয়ারি) জেলা জামায়াত দলীয় কার্যলয়ে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ছাড়াও জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ড. মিজানুর রহমান, জেলা আমীর মাওলানা আবুজার গফারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।