নিয়ামতপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান
নওগাঁর নিয়ামতপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবী আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।
অবস্থান ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং রুবেল হোসেন, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী ওমর ফারুক, শিক্ষা অফিসের উচ্চমান সহকারী নাহিদ হাসান প্রমূখ।
বক্তব্যে তারা বলেন এই দাবী অনতিবিলম্বে বাস্তবায়ন না করলে আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি ৯ টা হতে ১১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে।