সিংড়ায় বিএনপির প্রার্থীদের হামলায় স্বতন্ত্র প্রার্থী দুই কর্মীর আহত
নাটোর-৩ (সিংড়া) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচা শ্বশুর আনেয়ার ইসলাম আনুর কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।
আহত দুই কর্মী বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদের। তারা হলেন মিজানুর ও আজিজুল। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের সুকাশ বাজারে এঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
এঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোজিনা বেগম বাদী হয়ে সিংড়া ধানের শীষের ১৫ জন কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে এজাহার দায়ের করেন।
রোজিনা বেগম জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুকাশ বাজারে ধানের শীষ প্রতীকের সমর্থক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডালিম তালুকদার এবং সদ্য আওয়ামী লীগ হতে বিএনপিতে যোগ দেওয়া ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শাহজাহানসহ ১৫/২০ জন মিলে এলাকায় প্রচার করে যারা ধানের শীষে ভোট দিবে শুধুমাত্র তারাই ভোট কেন্দ্রে যাবে। ওই কথার প্রতিবাদ করেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের সমর্থক মিজানুর রহমান (৩৫) ও আজিজুল ইসলাম (৫০)।
এতে ক্ষিপ্ত হয়ে ধানের শীষের পার্থী আনোয়ার ইসলাম আনুর কর্মী ও সমর্থকরা ঘোড়া মার্কা প্রতীকের সমর্থকদের বাঁশের লাঠি ও কাঠ দিয়ে আঘাত করলে মিজানুর ও আজিজুলের মাথা ফেটে যায়। পরে সেখানে থাকা স্থানীয়রা তাকে তাদেরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে ধানের শীষের পার্থী আনেয়ার ইসলাম আনুর সাথে একাধিকবার যোগাযোগ করে পাওয়া পায়নি। সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, উপজেলার পাটবোয়ালিয়া গ্রামের মিজানুর রহমান (৩৫) ও আজিজুল ইসলাম (৫০) এ দুজন জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে দুজনের মাথায় সেলাই দেওয়া হয়েছে এর মধ্যে আজিজুল ইসলামের আঘাতটা বেশী ।
এব্যাপারে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুল নুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার সকালে সিংড়া উপজেলার বিয়াস মাবিয়ার মোড়ে মারপির ঘটনা ঘটেছে। এঘটনায় ধানের শীষের ১৫ জন কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছে। তবে তিনি এসপি অফিসে থাকায় মামলার রেকোর্ড এর বিষয়টি যানাতে পারেন নাই।