রবিবার, জুন ২১, ২০২৬

নওগাঁ-২ আসনের জামায়াতের প্রার্থীর ব্যানার-ফ্যাস্টুন ছিড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন
নওগাঁ-২ আসনের জামায়াতের প্রার্থীর ব্যানার-ফ্যাস্টুন ছিড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: এনামুল হকের নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ব্যানার-ফ্যাস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় পত্নীতলা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে উপজেলা ও নজিপুর পৌর জামায়াতে ইসলামী দলের আয়োজিত উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নজিপুর বাসস্ট্যান্ড থেকে চকনিরখীন মোড় দিয়ে আবারো বাসস্ট্যান্ডে এসে সমাপ্তি ঘটে। 


পরে পত্নীতলা উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুল মকীমের সভাপতিত্বে এসময় বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হারুণ অর রশিদ ও আখতার ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাজমুল ইসলাম, নজিপুর পৌর জামায়াতের সাবেক আমির ডা: আবু ওবায়দা, নজিপুর পৌর জামায়াতের আমীর মোফাচ্ছেল হক, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব প্রমুখ।