রবিবার, জুন ২১, ২০২৬

প্রধানমন্ত্রী আপরাধ করলে তাকেও ছাড় দেয়া হবে না : চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আমির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী আপরাধ করলে তাকেও ছাড় দেয়া হবে না : চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে যে ন্যায় বিচার নেই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে চায়। রাজার জন্য যে বিচার, সকলের জন্য সেই একই বিচার। একজন সাধারন মানুষ কোন অপরাধ করলে যে বিচার হবে, একই অপরাধ দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না। সে বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চায়। এমন আইন যখন দেশে কায়েম হবে তখন চাঁদাবাজদের রাস্তা বন্ধ হয়ে যাবে। সেদিন চাঁদাবাজদের ধরে এনে কাজ দেওয়া হবে, তারাও সেদিন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারী দুটি ভোট হবে। এদিন হ্যাঁ বলবো। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। একটা হচ্ছে পুরনো বন্দোবস্তকে লাল কার্ড, আরেকটা হচ্ছে নতুন বন্দোবস্তকে আহলান-সাহলান স্বাগতম।


তিনি বলেন, পেছনে তাকানোর সময় আমাদের নেই। সকল জাতি, গোষ্টি-বর্ণ-ধর্মের মানুষদের বুকে ধারন করে আমার এই যাত্রা। মানুষ বিগত ৫৪ বছরের অপশাসন দেখেছে। এ অপশাসন দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না।  


তিনি আরও বলেন, আমাদের যুবক-যুবতীরা বেকার ভাতার জন্য আন্দোলন করেনি। তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা তাদের কাছে ওয়াদা করছি, তোমাদের হাতে অপমানের সেই বেকার ভাতা আমরা তুলে দিবো না। যুবক-যুবতীদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিবো। সেদিন তোমরাই এ দেশ গড়বে। তোমাদের জন্যই আমরা এ দেশে নেমেছি, তোমাদের হাতেই এ দেশ তুলে দিতে চায়।


ডা. শফিকুর রহমান বলেন, মা-বোনদের নায্য অধিকার ও নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চায়। সেদিন কোন জালিম নারীদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না।


তিনি বলেন, পুরো উত্তরবঙ্গকে আমরা কৃষি ও শিল্পের রাজধানীতে পরিণত করবো। শেষে তিনি চাঁপাইনবাগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন।


এ সময় জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী,  চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও ডাকসুর জিএস এম.এম ফরহাদসহ দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।