বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

রাবিতে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

রাবি প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৭ অক্টোবর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
রাবিতে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞানের বিবর্তন এবং ভবিষ্যৎ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


ÔFrom Classical Statistics to Agentic AI and LLMs: The Evolution and Future of Data ScienceÕশীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক মু. মনসুর রহমান।


সেমিনার উদ্বোধন করে উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বিশ্ব বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহারে পরিসংখ্যানগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও এর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও আলোচনা ও গবেষণার প্রয়োজন রয়েছে।


তিনি আশা প্রকাশ করেন, সেমিনারে উপস্থাপিত প্রবন্ধ ও আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা পাওয়া যাবে। এ ধরনের আয়োজন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন।


সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রবন্ধ উপস্থাপক ও আলোচকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক মো. মনিমুল হক।


সেমিনারে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ের অন্যরা উপস্থিত ছিলেন।