বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দিল প্রশাসন

আত্রাই প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দিল প্রশাসন

নওগাঁর আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। দায়িত্ব পালনে গতি বৃদ্ধি ও গ্রামীণ পর্যায়ে যোগাযোগ সহজ করার লক্ষ্যে তাঁদের এসব বাইসাইকেল দেওয়া হয়।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।


এ সময় ইউএনও বলেন, বাইসাইকেল বিতরণের ফলে গ্রাম পুলিশের দাপ্তরিক দায়িত্ব পালন, গ্রামীণ পর্যায়ে যোগাযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতামূলক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে।


অনুষ্ঠানে মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব নাঈমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।