বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

নিয়ামতপুর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি সাইদ, সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

নিয়ামতপুর প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
নিয়ামতপুর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি সাইদ, সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

নওগাঁর নিয়ামতপুরে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবু সাইদ এবং সাধারণ সম্পাদক পদে দ্বিজেন্দ্রনাথ দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


সোমবার (২৬ অক্টোবর) বিকেল থেকে শুরু হওয়া নির্বাচন চলে সন্ধ্যা অবধি। রাতে ফলাফল ঘোষণা করা হয়।


জানা গেছে, মুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ১১৯ জন দলিল লেখক সমিতির সদস্যদের মধ্যে ১০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটের মাধ্যমে সভাপতি, সম্পাদকসহ আরও ৫ জন সদস্য নির্বাচিত হয়।


এর আগেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ দাস বলেন, দায়িত্ব গ্রহণের পর পূর্ণাঙ্গ একটি পরিচালনা কমিটি গঠন করা হবে।


নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র দলিল লেখক ইমাম হোসেন। ভোট গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সদস্যরা শান্তিপূর্ণভাবে ভোটে অংশগ্রহণ করেন। কোন ঝামেলা ছাড়াই সভাপতি-সম্পাদক ও অন্যান্য সদস্য নির্বাচন শেষ হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট ও ফলাফল ঘোষণা হওয়ায় তিনি সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।