মোহনপুরে ভোটার উদ্বুদ্ধকরণে সংগীতানুষ্ঠান
রাজশাহী মোহনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংগীতানুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী জেলা তথ্য অফিস।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সংগীতানুষ্ঠান হয়। সংগীতানুষ্ঠানে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এবং মোহনপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর আচরণবিধিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করেন।