রবিবার, জুন ২১, ২০২৬

রাকসুর জিএস আহত হওয়ার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪১ অপরাহ্ন
রাকসুর জিএস আহত হওয়ার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

ঢাকায় মিন্টু রোডে শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে আহত হয়েছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। এর প্রতিবাদে রাজশাহীতে সড়কে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পুলিশের বিচারের দাবিও করা হয়েছে। 


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে এই বিক্ষোভ শুরু হয়। এসময় রাজশাহী-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 


আন্দোলনকারীরা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং হামলার প্রতিবাদেও স্লোগান দেন। হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার ও অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কথা বলেন তারা। হাদি হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 


বিক্ষোভে বক্তব্য দেন বিলুপ্ত হওয়া এনসিপি রাজশাহী মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান রুমন, অব্যাহতি পাওয়া মহানগর যুবশক্তির যুগ্ম সদস্যসচিব সোয়াইব আহমেদসহ বিভিন্নজন। 


উল্লেখ্য, শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ছিল ইনকিলাব মঞ্চের। আন্দোলনকারীরা মিন্টো রোড অভিমুখে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। 


এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে সালাউদ্দিন আম্মার আহত হন। এছাড়াও আহত হন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমাসহ ২৩ জন। তাদের আহত অবস্থায় তাকে ঢামেক জরুরি বিভাগে নেওয়া হয়।