রবিবার, জুন ২১, ২০২৬

বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ৬৫ বছর বয়সী এক নারী ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার বনপাড়া টিএন্ডটি কার্যালয়ের সামনে নারী ভিক্ষুককে আহত অবস্থায় উদ্ধার করে পথচারীরা।


পরে বনপাড়া আমেনা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত ওই নারীর নাম রেহেনা বেগম। সে পাশ্ববর্তী গুরুদাসপুর উপজেলার কালাকান্দর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। সে বনপাড়া পৌর শহরে এসেছিলো ভিক্ষা করতে।


নপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, কোন ধরনের যান ওই নারীকে ধাক্কা মেরে আহত করেছে তা জানা যায়নি। তবে চেষ্টা চলছে ঘাতক যানটি চিহ্নিত করতে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।