পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নওগাঁর পত্নীতলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম পড়ে।
জানা যায়, পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের মেহেরুল খযেরবাড়ি গ্রামে শুক্রবার বাদ জুম্মা দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত শেষ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে সকাল সাড়ে ১০ টায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। কর্মজীবনে তিনি সাবেক কৃষি কর্মকর্তা ছিলেন। উপজেলা সদর নজিপুর পৌর এলাকার মাদ্রাসা পাড়ার বাসিন্দা হিসেবে বসবাস করতেন।
পত্নীতলা ইউএনও আলীমুজ্জামান মিলনের উপস্থিতিতে পত্নীতলা থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার নজিপুর পাবলিক মাঠে প্রদান করেন। এসময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম সহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুমের কন্যা আফরোজা স্নিগ্ধা, জেলা প্রশাসক, সাতক্ষীরা-দায়িত্ব পালন করছেন ও তার একজন পুত্র মেজর আরিফ হোসেন বর্তমানে বাংলাদেশ সেনবাহিনীতে কর্মরত আছেন।
দ্বিতীয় জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মৃত্যুকালে অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।