ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের লফস এর পুরস্কার প্রদান
উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েল ফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় রোববার (৮ ফেব্রুয়ারী) লফস মল্লিকপুর প্রকল্প কার্যালয়ে প্রকল্পের অর্ন্তভূক্ত ৩৫ জন সুবিধা বঞ্চিত ২০২৫ সালে ভালো ফলাফলকারী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে লফস নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীর শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্টিত করতে লেখা-পড়ায় মনোযোগি হওয়ার আবহবান জানান। ভালো ফলাফলের কারনে আজ তোমাদের পুরস্কার প্রদান করা হলো, আমরা সবাই আশাবাদি আগামী দিনে আরও ভালো ফলাফল করতে পারবে।
লেখপাড়ার পাশাপাশি সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত থেকে দেশ তথা জাতি গঠনে তোমাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এই সহযোগিতা তোমাদের উৎসাহিত করার জন্য। শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্ত না হওয়ার পরামর্শ দেন। এছাড়া বাল্য বিবাহ যেন না হয় সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম অফিসার, প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আক্তার স্বৃতি সহ পুরুস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লফস এর প্রোগ্রাম অফিসার প্রোগ্রাম অফিসার ।