পোরশায় বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভা
নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান নির্বাচনী পথসভা করেছেন। রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তুড়িপাড়া, বারিন্দা, শেখপাড়া, দয়াহার, চকনারায়ন, সহড়ন্দ, বড়রনাইল, লেলাঙ্গাহার গ্রামসহ বিভিন্ন ওয়ার্ডে তিনি পথসভা করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি, উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সদস্য শাহজামাল শাহ্ চৌধুরী, সুফি শাহ্ চৌধুরী, ইকবাল হাসান শাহ্ চৌধুরী প্রমুখ।