রবিবার, জুন ২১, ২০২৬

পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকরি মেলা

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪০ অপরাহ্ন
পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকরি মেলা

কারিগরি শিক্ষায় শিক্ষিত গ্রাজুয়েটদের শিল্প-কারখানায় কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে অঝঝঊঞ প্রজেক্টের আইডিজি এর আওতায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত চাকরি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খন্দকার নাহিদ হাসান পরিচালক (উপসচিব), আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর দিনাজপুর,মাহামুদ হোসাইন রাজু, সহকারি কমিশনার (ভূমি) পার্বতীপুর দিনাজপুর, এম এ ফারুক, অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানা,মোঃ সোহেল ইবনে শহীদ,উপজেলা হিসাব রক্ষণ অফিসার,পার্বতীপুর,দিনাজপুর।

অনুষ্ঠানে মোট চাকরি ডাটা স্টল ছিল ১৪ টি। মোট  বায়োডাটা জমা পরে ৬০৩টি। তাৎক্ষণিক চাকরি দেওয়া হয় ১৪ জনকে । প্রাথমিকভাবে চাকরির জন্য সিলেকশন পায় ৩১ জন বেকার যুবক। যাচাই-বাছাই অন্তে চাকরি পাবে মোট ২৫৬ জন।