রবিবার, জুন ২১, ২০২৬

নগরীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
নগরীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।


গ্রেপ্তারকৃতরা হলেন- মতিহার থানার ধরমপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে মো: শেখ ফরিদ (৫০) এবং কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়া মৃত জাহিদ ইসলাম ওরফে জায়েদের ছেলে মো: জুয়েল রানা (৪০)। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।


গ্রেপ্তারকৃত আসামি জুয়েলের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে। 


উল্লেখ্য যে, মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে গাঁজা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।