চারঘাটে জামায়াতের নির্বাচনী গণমিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক এর সমর্থনে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চারঘাট উপজেলা শাখার আয়োজনে জাতীয় পতাকা ও জামায়াতের নির্বাচনী প্রতীক “দাঁড়িপাল্লা” হাতে নিয়ে উপজেলা পল্লীবিদ্যুৎ মোড় থেকে একটি গনমিছিল বের হয়ে উপজেলা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চারঘাট বাজারের চৌ-রাস্তায় এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী -০৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের আমীর শিক্ষক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী,উপজেলা সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুফেল রানা সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।