রবিবার, জুন ২১, ২০২৬

রাজশাহী-৬ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
রাজশাহী-৬ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করা হয়েছে। প্রতীক পাওয়ার পর ২২ দিন প্রার্থীরা মাঠে প্রচার-প্রচারণা চালান। দুই উপজেলায় তিনটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী ৬ নম্বর আসন। এ আসনে ৪ জন এমপি প্রার্থীর মধ্যে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ)। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা)।


জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল)। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।


চারজন প্রার্থীর মধ্যে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভোটারা বলছেন ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে মধ্যেই জয়-পরাজয় হবে। 


উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্র নির্বাচনী সরাঞ্জম সরবরাহ করা হবে। বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন।


এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।