রবিবার, জুন ২১, ২০২৬

রাজশাহী-৫ আসনে ধানের শীষের বিষফোঁড়া, নিজ দলের বহিষ্কৃত দুই স্বতন্ত্র প্রার্থী

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
রাজশাহী-৫ আসনে ধানের শীষের বিষফোঁড়া, নিজ দলের বহিষ্কৃত দুই স্বতন্ত্র প্রার্থী

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর বিষফোঁড়া এখন দুই স্বতন্ত্র প্রার্থী। প্রচারণা শেষ হলেও  নিজ দলের দুই স্বতন্ত্র প্রার্থীকে থামাতে পারেনি কেউ।


দল থেকে বহিস্কার করা হলেও ভোটের মাঠ ছাড়ছেননি প্রভাবশালী দুই সাবেক বিএনপি নেতা। ফলে বাধা বিঘ্ন ছাড়াই নিজ দলের দুই স্বতন্ত্র প্রার্থী প্রচার-প্রচারণা শেষ করে দাড়িয়ে আছেন ভোট গ্রহণের অপেক্ষায়।


স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ইসফা খায়রুল হক শিমুল (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি ব্যারিস্টার রেজাউল করিম (ফুটবল) প্রতিক নিয়ে। এদিকে বিএনপির সমর্থিত ভোটাররা পড়েছেন দ্বিধাদ্বন্দ্বে।


নিজ দলের একাধিক প্রার্থী হওয়ায় ভোট দেয়া নিয়ে পড়েছেন সংশয়ে। ফলে অনেকটাই দিধা দ্বিধাদ্বন্দে পড়েছেন বিএনপির সমর্থিত ভোটাররা। ফলে এ আসনে অনেকটাই ফুরফুরে আমেজে রয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমান।


তবে এ আসনে মুল প্রতিদ্বন্দিতা হবে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামিকের প্রার্থী মনজুর রহমানের মধ্যে।


বিএনপির কর্মী ও সমর্থিত ভোটাররা জানান, ‘বিএনপির নিজ দলের একাধিক স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তারা বিপাকে পড়েছে। নিজ দলের মধ্যেই একই বাড়িতে ভোট হয়ে যাচ্ছে ভাগাভাগি।


শেষ ভাগে এসেও স্বতন্ত্র প্রার্থী না বসায়  দলীয় প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের জয়টা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।ফলে এ আসন চলে যেতে পারে অন্য কোনো দলের হাতে।


এছাড়াও এ আসনে মোট আরো তিন প্রার্থী ভোটে অংশগ্রহণ করেছেন তারা হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী আলতাফ হোসেন মোল্লা (একতারা), ইসলামী আন্দলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রুহুল আমিন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী রায়হান কাউসার (মোটরসাইকেল) প্রতীক নিয়ে অংশগ্রহন করেছেন।


তবে নির্বাচনি মাঠে রয়েছেন ৪জন প্রার্থী। এরা হলেন অধ্যাপক নজরুল ইসলাম, মাওলানা মনজুর রহমান, ইসফা খায়রুল হক শিমুল ও রেজাউল করিম।


এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৭৬ হাজার ৬৭০ ভোট। নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৪৯৯ ভোট ও তৃতীয় লিঙ্গ ৫ ভোট।