বদলগাছীতে ঝাড়ঘরিয়া গ্রামে পেট্রোল বোমা উদ্ধার করে র্যাব
নওগাঁর বদলগাছী আক্কেলপুর সড়কের পশে ঝাড়ঘরিয়া গ্রামে ধোপের দোকানের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার করে র্যাব। বুধবার সকালে এক অভিযান চালিয়ে ঝাড়ঘরিয়া গ্রামের সম্পদ সরকারের দোকানের পাশ থেকে এই পেট্রোল বোমা উদ্ধার করা হয়। সম্পদ সরকারের স্ত্রী বিউটি বেগম জানান আমরা রাতে দোকানেই থাকি।
সকাল ৬টার দিকে ৪জন লোক মটর সাইকেল যোগে এসে দোকানের পূর্ব পার্শ্বে সুরঙ্গের ভিতর বস্তা রেখে চলে যায়। কি রাখলেন কে আপনারা জানতে চাইলে দোকানদারকে ধমক দিয়ে বলে তারা প্রশাসনের লোক চুপ থাকেন বলে তারা চলে যায়। একটি মটর সাইকেল সাদা রঙ্গের। খবর পেয়ে ডিএডি আশরাফুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের ৮ সদস্যের একটি টীম ঘটনাস্থলে এসে কক্টেল উদ্ধার করে।
বস্তার মধ্যে কার্টনের মধ্যে ছিল ৫টি বোতল, ৪টি কৌটা ছিল। বোতল এবং কৌটার মুখ গুলো মোড়ানো ছিল। তথ্য সংগ্রহকালে বদলগাছী থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থরে উপস্থিত হন। বিজিবি সদস্যউপস্থিত হয়। পরে সেগুলো ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটানো হয়। থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন উদ্ধারকৃত বোতল বা কৌটা এগুলো মূলত কক্টেল সাদৃশ্য। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।