রবিবার, জুন ২১, ২০২৬

সংসদ নির্বাচন ও গণভোটকে সাফল্যমন্ডিত করতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার প্রেস ব্রিফিং

নাটোর প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন
সংসদ নির্বাচন ও গণভোটকে সাফল্যমন্ডিত করতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার প্রেস ব্রিফিং

নাটোরে জেলা প্রশাসক এর আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল  ৩ টার দিকে নাটোর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 


জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিনের সভাপতিত্বে এই প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সেনাবাহিনীর সিইও কর্নেল আসিফ আব্দুল্লাহ, ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল ইসলাম আবির, বিজিবির সিইও  লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, বিজিবির ক্যাম্প কমান্ডার মেজর সাজ্জাদুল ইসলাম, র‌্যাবের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ, ডিজিএফআই এনএসআই সহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


প্রেস ব্রিফিংয়ে উপস্থিত কর্মকর্তাবৃন্দ সাংবাদিকদের সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। অন্যদিকে জেলা পর্যায়ের সকল কর্মকর্তারাও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সাফল্যমন্ডিত করতে সাংবাদিকদের সহযোগিতা বিশেষ প্রয়োজন। 


এসময় সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয় সাংবাদিক নেতৃবৃন্দদের পক্ষ থেকেও আকাঙ্ক্ষিত সহযোগিতা তারা দিবেন বলে জানান।