রবিবার, জুন ২১, ২০২৬

পাকশীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২০ অপরাহ্ন
পাকশীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীর পাকশী থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজসহ মো. সুমন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাবনা র‌্যাব। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন উপজেলার দিয়াড় বাঘইল পাটওয়ারিপাড়ার মো. সলিম মিয়ার ছেলে।


র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের কেম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ‘সুমনের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।