নবনির্বাচিত সংসদ সদস্য মিলনের সঙ্গে নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার দুপুরে ( ১৩ ফেব্রুয়ারি ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌর বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ,কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান,
বিএনপি নেতা সেলিম রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলী, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক য়ায়সুল ইসলাম রাসেল, কেশরহাট পৌর যুবদলের আহবায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্নআহবায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক রাসেল,
বিএনপি নেতা সাবেক কাউন্সিলর বাবুল আক্তার, ইসলাম, সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, সাবেক কাউন্সিলর খোন্দকার জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর বুলবুল হোসেন, বিএনপি নেতা বদিউজ্জামাল হারুন,
কেশরহাট পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন, যুবদল নেতা তোফায়েল, মামুন অর রশিদ, মাহফিজুর রহমান মাফি, আনারুল ইসলাম, মোহাম্মদ আলী বাচ্চুসহ আরো অনেক নেতৃবৃন্দ।