শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত
ছবি- প্রতিকী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউপি ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ভোর পাঁচটার দিকে। বিস্ফোরণে বাড়ির ইটের দেওয়াল ধ্বসে গেছে। টিনের চাল উড়ে গেছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনাস্থল থেকে  বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছি। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম ঠিকানা এখনও জানাতে পারেনি। ফাটাপাড়ার কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।