রবিবার, জুন ২১, ২০২৬

আইইডির নির্বাহী পরিচালকের সঙ্গে উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি ০১ মার্চ ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ মার্চ ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন
আইইডির নির্বাহী পরিচালকের সঙ্গে উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

রাজশাহীতে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমেদ খানের সঙ্গে প্রশিক্ষণার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) নগরের গণকপাড়ায় জাতীয় আদিবাসী পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান। এসময় উপস্থিত  ছিলেন রাজশাহী ফেলো আন্দ্রিয়াস বিশ্বাস আনু। সভায় সভাপতিত্ব করেন এইচআরডি আহ্বায়ক ছোটন সরদার। এ ছাড়া স্থানীয় ওয়ার্কশপ মালিক, প্রশিক্ষক ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থীরা তাদের শেখার অভিজ্ঞতা, মাঠপর্যায়ের বাস্তবতা ও কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি নিয়ে খোলামেলা আলোচনা করেন, ওয়ার্কশপ মালিকেরা দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বর্তমান বাজারে প্রশিক্ষিত কর্মীর চাহিদা বাড়ছে, তবে দক্ষতার পাশাপাশি পেশাগত নৈতিকতা ও সময়ানুবর্তিতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ,

প্রশিক্ষণার্থীদের অনেকে বলেন, প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য তাদের, কেউ কেউ স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনার কথাও বলেন,প্রধান অতিথির বক্তব্যে নোমান আহমেদ খান বলেন, দক্ষতা উন্নয়ন শুধু কর্মসংস্থানের সুযোগই করে দেয়না, এটি আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদা বৃদ্ধিরও একটি মাধ্যম।

তিনি বলেন, প্রশিক্ষণ  কেবল সনদে সীমাবদ্ধ না থাকে,বাস্তব কাজের মাধ্যমে আয় ও টেকসই কর্মসংস্থানে রূপ নিতে হবে, তিনি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও নির্দিষ্ট লক্ষ্য স্থির করার ওপর গুরুত্বারোপ করেন, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যথাযথ দিকনির্দেশনা ও সমন্বিত উদ্যোগ থাকলে এ ধরনের কর্মসূচি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে,অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও বাস্তবমুখী ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন।