রবিবার, জুন ২১, ২০২৬

গোদাগাড়ী সীমান্তে ৫০০ গ্রাম হেরোইন জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০১ মার্চ ২০২৬ ০৩:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ মার্চ ২০২৬ ০৩:০২ অপরাহ্ন
গোদাগাড়ী সীমান্তে ৫০০ গ্রাম হেরোইন জব্দ

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চর-হনুমন্তনগর পদ্মা নদীর পাড়ে এই হেরোইন জব্দ করা হয়। 

রোববার (১ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সাহেবনগর বিওপির সদস্যরা পদ্মা নদী থেকে এই মাদক জব্দ করে। দুইজন মাদক কারবারী একটি ব্যাগ হাতে নিয়ে পদ্মা নদীর পাড় দিকে আসছিল। 

মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে নদীতে ঝাপ দিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যায়। 

পরবর্তীতে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৫ প্যাকেট (৫০০ গ্রাম) ভারতীয় হেরোইন  জব্দ করে।  জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।