পত্নীতলায় পাটিচরা ইউনিয়ন জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলা উপজেলার ৭ নং পাটিচরা ইউনিয়ন জামায়াতের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার জিয়াবাজার (আমবাটি মোড়) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর ও নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জননেতা মো: এনামুল হক।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে পরামর্শ ও অভিযোগ বক্স থাকবে। জনগন হতে প্রাপ্ত পরামর্শ ও অভিযোগের ভিত্তিতে অত্র এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা হবে।’
এনামুল হক আরো বলেন, ‘পত্নীতলা ও ধামইরহাটে ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ্।’
উক্ত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন- জেলা কর্মপরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জননেতা মাওলানা হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা সেক্রেটারী মাওলানা হারুনর রশিদ, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হারুনর রশিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জেলা কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আবু হেনা মোস্তাফা কামাল প্রমুখ।
এসময় উপজেলা ও পাটিচরা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।