ঈশ্বরদীতে চাঞ্চল্যকর জোড়া খুন : ধর্ষক ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় দাদিকে হত্যা ও নাতনিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে দাশুড়িয়া ইউনিয়নবাসী। মঙ্গলবার (০৩ মার্চ) দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গত শুক্রবার গভীর রাতে আপন খালাকে হত্যা করে খালাতো ভাইয়ের মেয়েকে টেনে হিঁচড়ে মাঠে নিয়ে ধর্ষন শেষে হত্যা করে বিকৃত রুচির অধিকারী শরিফুল ইসলাম নামের এক ট্রাক চালক। নির্মম ও নৃশংস এ জোড়া হত্যাকান্ডে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, আগামী এক মাসের মধ্যে তাকে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করতে হবে নইলে ঈশ্বরদীতে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য দেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, সাবেক যুগ্ম আহবায়ক ছানাউল্লাহ মেম্বার, সাধারন সম্পাদক নাজমুল হাসান মুকুল, দাশুড়িয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তারুজ্জামান আখতার,
সাবেক মেম্বার আনিসুর রহমান, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম ডালিকী, সদস্য সচিব বিপুল মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাকী, কৃষক দলের সভাপতি মহিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক পারভেজ পলাশ,
ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্মসাধারন সম্পাদক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, যুবদলনেতা ইমদাদুল হক, দাশুড়িয়া ইউনিয়ন যুবদল নেতা রায়হান মল্লিক রাজু, স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্মআহবায়ক জাহিদ হাসান, পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,
জেলা যুবদলের সাবেক সদস্য শরিফুল ইসলাম শরিফ, ছাইদুল ইসলাম, ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্রনেতা মেরিদুল ইসলাম, ছাত্রনেতা আকাশ খান, ছাত্রনেতা জীবন মোল্লা, সিদ্দিকুর রহমান সিদ্দিক, দাশুড়িয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জিসান প্রমুখ।