পোরশায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা
নওগাঁর পোরশায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত ঐ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, সোমবার (০২ মার্চ) সন্ধ্যায় অগ্নিকান্ডে উপজেলার নিতপুর জেলেপাড়ার নঈম উদ্দিনের ছেলে রহমত আলীর দুই রুমের টিনশেড বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ক্ষতিগ্রস্ত রহমত আলীকে তার নিজ কার্যালয়ে ডেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬হাজার টাকা, দুইটি কম্বল ও এক প্যাকেট খাবার সামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক প্রমুখ।