বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল প্রবাসীর
বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩মার্চ) রাতে উপজেলার শালগ্রাম ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আকাশ (২৪) আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের বাসিন্দা ও মো. রুবেল হোসেনের ছেলে। তিনি প্রবাসে কর্মরত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেলযোগে ডহরপুর থেকে শালগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে শালগ্রাম এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে সহায়তা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।