শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

বানেশ্বর বাজারে মনিটরিং, জরিমানা ১০ হাজার টাকা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ০৪ মার্চ ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ০৪ মার্চ ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
বানেশ্বর বাজারে মনিটরিং, জরিমানা ১০ হাজার টাকা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও যানজট নিরসনে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


বুধবার (৪ মার্চ) দুপুরে বানেশ্বর বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।


অভিযানে উপস্থিত ছিলেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এবং আনসার বাহিনীর সদস্যরা।


অভিযানকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যাচাই-বাছাই করা হয়। এসময় অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি, ভোক্তাকে সঠিক রশিদ প্রদান না করা এবং অন্যান্য অসংগতির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানায়, রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি, মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।