তানোরে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার (৪ মার্চ) সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” এর আওতায় তানোর উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান এবং সঞ্চালনায় করেন সিসিবিভিও’র উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম।
সিসিবিভিও’র পক্ষে কী-নোট উপস্থাপন করেন সহ সমন্বয়কারী মো: শাহাবুদ্দিন। উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো সাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি মো. আল আমিন।
রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সিস্টি টুডু, রুবেল মূর্মূসহ সুশীল সমাজের প্রতিনিধি উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম, মাইকেল মারান্ডী, আব্দুল ওহাব রিপন, সাংবাদিক প্রতিনিধি মো: মিজানুর রহমান, মো: সাওয়ার হোসেন, মো: টিপু সুলতান।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় মতামত পেশ করেন রক্ষাগোলার রিপন মূর্মূ, অতিন উরাও, রবিনাথ সরেন, সমন্বয় কমিটির নেতা সরল এক্কা, সিষ্টি টুডু,। এছাড়াও বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি তানোর প্রেস ক্লাবের সম্পাদক মো. মিজানুর রহমান।
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তার সমাপনী বক্তব্যে বলেন, সবাই আমরা এদেশের নাগরিক। এদেশে প্রতিটি মানুষের সমান অধিকার আছে। উপজেলা প্রশাসনে সেবা নিতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলেন আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন।
তিনি আরো বলেন, সিসিবিভিও যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজে আসবে। সিসিবিভিওর প্রতিনিধিদের বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে সব সুপারিশ দিয়েছেন তা অর্জনের জন্য জনগণকে সেই সব দপ্তরে যেতে বলবেন, কোন সমস্যা হলে আমাকে জানাতে বলবেন। আমরা যৌথভাবে কাজ করলে এই সব সমস্যা থাকবে না। আমরা সম্প্রীতির দেশ গড়বো।”