রবিবার, জুন ২১, ২০২৬

এতিমদের সম্মানে রাজশাহী মহানগরী জামায়াতের ইফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ মার্চ ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ মার্চ ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
এতিমদের সম্মানে রাজশাহী মহানগরী জামায়াতের ইফতার

ইয়াতিম শিশুদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। শুক্রবার (০৬ মার্চ) নগরীর শিরোইলে জামায়াতে ইসলামীর মহানগরী কার্যালয় প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শতাধিক এতিম শিশু ইফতারে অংশ নেন।


রাজশাহী মহানগরী জামায়তের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুুরুজ্জামান প্রমুখ।