বুধবার, এপ্রিল ২২, ২০২৬

পাবনা জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
পাবনা জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন

পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করার দাবিতে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সিরাজুল ইসলাম সরদার।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের কাছে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পরাজয়ের জন্য বিএনপির প্রার্থী হাবিব নিজেই দায়ি।


শনিবার (৭ মার্চ) দুপুরে সিরাজ সরদার পাকশীর বাঘইলে তার নিজ বাড়িতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, হাবিবুর রহমান হাবিব বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতিকের নির্বাচন করতে গিয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের সঙ্গে কোন আলাপ আলোচনা না করে দম্ভ দেখিয়ে বিএনপির একটি বড় অংশের নেতাকর্মীদের বাদ রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন।


বিএনপির মূল ধারার নেতাকর্মীদের বাদ রেখে তিনি আব্দুল খালেক ও শাহ আনিস বিশ্বাসের মত বিএনপি নেতাদের হত্যাকারী হিসেবে কারাদন্ডপ্রাপ্ত আসামীদের সঙ্গে নিয়ে নির্বাচন পরিচালনা করেন। এছাড়া নদী অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীকে নিয়ে ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নে হাট-ঘাট, বালুমহাল, ইটভাটা, ব্যবসা প্রতিষ্ঠান দখল, ফসল লুট, চাঁদাবিাজিসহ নানা অপকর্মে লিপ্ত হওয়ার কারনে বিএনপির একটি বড় অংশ নির্বাচন থেকে বিরত ছিল।


লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, নির্বাচন কালীন সময়ে মূল বিএনপি নেতাদের বাদ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করার সময় শেষ হওয়ার আগেই জেলণা নির্বাচন পরিচালনা কমিটি করে সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদারকে অবমূল্যায়ন করেন, এছাড়া বিদ্রোহী ও মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সঙ্গে কোনরকম সমঝোতা না করে উল্টো বিএনপি নেতা রশিদ সরদারের মুখে থুথু দেওয়ার ঘোষণা, সিরাজ সরদারকে বহিস্কারের ঘোষণা প্রদান ছাড়াও বিএনপির এসব নেতাদের নামে টিভির টকশো ও নির্বাচনী জনসভায় অশালীন বক্তব্য দেন।


বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ ৪ যুবদল নেতাকে বহিস্কার করান। এসমস্ত নানা কারনে বিএনপি নেতাকর্মীরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি বিএনপিকে সাধারণ মানুষের নিকট প্রশ্নবিদ্ধ করার কারনে সাধারণ মানুষও বিতশ্রদ্ধ হয়ে হাবিবুর রহমান হাবিবকে ভোট দেননি। ফলে বিএনপির নিজ আসনটি জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজয় বরণ করতে হয়।


পাবনা-৪ আসনে ধানের শীষের এই পরাজয়ের গ্লানি থেকে রক্ষা পেতে বিএনপির পাবনা জেলা কমিটি ভেঙে দিয়ে প্রকৃতপক্ষে যারা বিএনপি করেন তাদের নিয়ে অবিলম্বে পাবনা জেলা বিএনপির কমিটি গঠন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।


সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আব্দুল মান্নান, হুমায়ন কবির দুলাল সরদার, আরজু খানসহ পাবনা জেলা বিএনপি, ঈশ্বরদী উপজেলা বিএনপি ও পাকশী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।