সোমবার, এপ্রিল ২০, ২০২৬

দুর্গাপুরে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

দুর্গাপুর প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
দুর্গাপুরে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

রাজশাহী দুর্গাপুরে জ্বালানি তেলের মজুদ সম্পর্কিত সংকট নিরসনে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।  শুক্রবার (৬ মার্চ) দুর্গাপুর উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।


এসময় খোলা তেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে তেল বিক্রি করার অপরাধে এরশাদ এন্টারপ্রাইজের মালিককে ৫ হাজার ও অপর আরেক ব্যবসায়ীর ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অবৈধ উপায়ে তেল মজুদ করা হচ্ছে কি না যাচাই করা হয়। 


বিস্ফোরক লাইসেন্স নবায়ন এবং তেল ক্রয় ও বিক্রয় এর রশিদ সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত ক্রেতাদেরকেও অধিক মাত্রায় তেল মজুদ না করে নাগরিক দায়িত্ব পালনে সচেষ্ট হবার জন্য সচেতন করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, জ্বালানি তেলের মজুদ সম্পর্কিত সংকট নিরসনে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা দুইটি প্রতিষ্ঠানে অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।