সোমবার, এপ্রিল ২০, ২০২৬

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের দুই প্যানেলের লড়াই

নিজস্ব প্রতিবেদক ০৭ মার্চ ২০২৬ ১১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৭ মার্চ ২০২৬ ১১:০০ অপরাহ্ন
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের দুই প্যানেলের লড়াই

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনে লড়াই করছে দুটি প্যানেল। তবে এর বাইরে আছে স্বতন্ত্র প্রার্থীরা। এবার অংশ নিচ্ছে দুটি প্যানেলই। প্রার্থীরা চালাচ্ছেন প্রচার-প্রচারণা। গেল বছরে কোন প্যানেল ও প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সদস্যরা নির্বাচিত হন। 


রাজশাহী বার অ্যাসোসিয়েশনে লড়াই হবে- জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি। এর বাইরে স্বতন্ত্র থেকে সভাপতি পদে নির্বাচন করছেন এনামুল হক (১)। সাধারণ সম্পাদক পদে আরও তিনজন স্বতন্ত্র প্রার্থী আছেন। তারা হলেন, মো. ওয়াশিংটন ওয়াসিম, মাহমুদুর রহমান রুমন ও আতিকুর রহমান ইতি।  


জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সভাপতি পদে আবুল কাশেম (১), সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, সহসভাপতি মাহবুবুল ইসলাম, মোশাররফ হোসেন বুলবুল, মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়ার মাসরুর আল-আমীন, নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা সুমন, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুয়েট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল, ম্যাগাজিন অ্যান্ড কালচারাল সম্পাদক কানিজ ফাতেমা কাজল।


সদস্য পদে আছেন, ইয়াসিন আলী, শামিম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, শাহিন আলম মাহমুদ, জাকির হোসেন (২) রেশমা খাতুন, হুমায়ুন কবীর শাম্মী ও রহিমা খাতুন।


গণতান্ত্রিক আইনজীবী সমিতি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সভাপতি পদে হামিদুল হক, সহসভাপতি পদে সাইদুল ইসলাম, আজিজুল হক, একেএম মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে আবু বাক্কার, যুগ্মসাধারণ সম্পাদক পদে মাহমুদ হাসান জুয়েল, মিজানুর রহমান বাদশা, হিসাব সম্পাদক পদে এসএম ফয়সাল আহসান, লাইব্রেরি সম্পাদক পদে রকিবুল হাসান রোকন, অডিট সম্পাদক পদে সারওয়ার জাহান সাদী, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক পদে শারমীন কানিজ ও ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক পদে জাকির হোসেন। 


এছাড়াও সদস্য পদে আছেন, হাসিবুল ইসলাম কচি, রেজাউল হক মো. কামরুজ্জামান, শরিফুল ইসলাম বাবু, চন্দন কুমার সরকার, মামুনুর রশিদ জন, মতিউর রহমান মিলন, মামুন অর রশিদ বাবু, এএএমকিউ মাহফুজুর রহমান ও ফারুক হোসেন।   


বার সমিতির নির্বাচন ১২ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মধ্যাহ্ন বিরতি থাকবে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত।