রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালন
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’Ñএই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রোববার (৮ মার্চ) দিনব্যাপি এই দিবসে নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল বার্তা।
যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই: জেলা প্রশাসক
জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই। নারীদের সম্মান সৃষ্টিকর্তা দিয়েছে, সমাজ দিয়েছে এবং প্রতিটি ধর্মও দিয়েছে। কিন্তু সকল ক্ষেত্রেই নারীদের অসম্মানিত করার চেষ্টা করা হয়। আমাদের সম্মান আছে, কারও কাছে আমরা সম্মান ভিক্ষা চাইবো না। আমরা আমাদের কর্তব্য পালন করব। আমাদের আচরণ দিয়ে সম্মান প্রতিষ্ঠা করব।
রোববার (৮ মার্চ) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তরও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সারা বিশ্বের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
জেলা প্রশাসক বলেন, নারীদের সবাই লেবার হিসেবে পছন্দ করে, মানুষ হিসেবে ভালোবাসতে কম চায়। বাইরের কাজ, ঘরের কাজ এবং শ্রমিক হিসেবে আপনি খুবই পছন্দের কিন্তু সঙ্গী হিসেবে পছন্দের হওয়াটা খুবই কঠিন। পছন্দের কি হতে হবে? আমি মনে করি তার প্রয়োজন নেই। কেউ কারো পছন্দের হতে পারে না, কখনোই পারে না। আপনি ভালো আছেন কিনা; আপনার সন্তানকে নৈতিকভাবে সঠিক শিক্ষা দিতে পারছেন কিনা এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ।
রাজশাহী মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শারমিন শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার এবং সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রশিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে জেলা প্রশাসক চত্বর হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
রুয়েট
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ওমেন্স’ডে ২০২৬ ডিবেট কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক সোশাল কমপ্লায়েন্স প্রোগ্রাম।
সরকারি দল ও বিরোধী দল হিসেবে দুইটি গ্রুপে মোট ৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক জেড এইচ এম মনজুর মোর্শেদ, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু ইসমাইল সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি । প্রতিযোগিতায় সরকারি দল জয়লাভ করে। সরকারী দলের সেরা বিতার্কিক নির্বাচিত হন মো. নাইম এবং বেসরকারী দলের হোমাইরা তাবাসুম।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় নারী ও পুরুষ সমান মর্যাদার অধিকারী। নারী জাতির সম্মান, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব। দেশ এগিয়ে যাবে। এই সংসদ মনে করে নারীর অধিকার প্রতিষ্ঠা পুরুষদের জন্যও ইতিবাচক পরিবর্তন আনে।
সনাক
নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র সার্বিক সহযোগিতায় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে র্যালি ও মানববন্ধনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। র্যালি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন।
জাতিসংঘ ১৯৭৫ সালে দিবসটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিলেও নারী-পুরুষের সমতা ও নারী অধিকার প্রতিষ্ঠায় দিবসটি পালনের ইতিহাস শতবছরেরও বেশি পুরোনো। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ প্রতি বছর অত্যন্ত গুরুত্বসহকারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে থাকে। আন্তর্জাতিকভাবে এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- জরমযঃং. ঔঁংঃরপব. অপঃরড়হ. ঋড়ৎ অখখ ডড়সবহ ধহফ এরৎষং। টিআইবি আন্তর্জাতিক ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’ প্রতিপাদ্য নির্ধারণ করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র পরিচালক (লিগ্যাল) এবং সনাক এর সহ-সভাপতি অ্যাডভোকেট দিলসেতারা বেগম (চুনি), পরিবর্তনের পরিচালক রাশেদ ইবনে ওবায়েদ রিপন, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের দলনেতা পিয়া খানম, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী প্রমুখ।
র্যালি ও মানববন্ধনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, পরিবর্তন, ব্লাস্ট, এডাব, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, আসুস, দিনের আলো হিজড়া সংগঠন এবং উদীচী, রাজশাহী।
মহিলা পরিষদ
আর্ন্তজাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন সমমনা সংগঠনকে সাথে নিয়ে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা “বৈষম্য রুখব, প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব”-এই শ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৬ উদযাপন কমিটি, রাজশাহীর আয়োজনে রোববার (৮ মার্চ) সকাল ১০টায় আলুপট্টি মোড় থেকে বাদক দলকে সাথে নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
সেখানে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার মো: ফারুক হোসেনের উপস্থিতি এক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসুচিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, সনাক, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা, ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, উদীচী, ব্লাস্ট, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, পরিবর্তন, এডাব, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, দিনের আলো হিজরা সংঘ, আসুস ইত্যাদি একাত্মতা স্বীকার করে।
কর্মসূচি সঞ্চালনায় ছিলেন আলিমা খাতুন লিমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদ রিপন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বিভাগীয় প্রধান এ্যাড. দিল সেতারা চুনি, আবুল বাসার পল্টু- এডাব সম্পাদক, দিনের আলো হিজরা সংঘের প্রতিনিধি পলি, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্বদ্যিালয় শাখার সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকা, আদিবাসী নেতা আন্দ্রিয়াজ বিশ্বাস,বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, টি,আই,বি-এর ুবং এর দলনেত্রী পিয়া খানম প্রমূখ।
সিসিবিভিও-রাজশাহী
সিসিবিভিও-রাজশাহী ও রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গোদাগাড়ীর কাকনহাটে আন্তর্তাজাতিক নারী দিবস উদযাপিত হয়। এতে রক্ষাগোলা সংগঠনের শতাধিক নেতা-নেত্রী ও সদস্যগণ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় কাকনহাট সিসিবিভিও শাখা কার্যালয় হতে র্যালিটি কাকনহাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং র্যালি শেষে শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সিষ্টি টুডু, কাকনহাট তদন্ত কেন্দ্রের ডিএসবি প্রতিনিধি মো. কামরুজ্জামান, সিসিবিভিও’র সহ সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন, উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, রক্ষাগোলা সংগঠনের যুব নেত্রী, মর্জিনা সরেন, এলিসাবেথ টুডু। বক্তাগণ তাদের বক্তব্যে দাবী তোলেন, কৃষিকাজে জড়িত জনজাতির নারী-পুরুষের কৃষক হিসেবে স্বীকৃতি চাই, উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, জনজাতির নারীদের কৃষি মজুরীতে সমঅধিকার চাই, বাল্যবিবাহ, যৌতুক রোধ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। এছাড়াও নারী দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু, জোসেফ হাঁসদা, রুমা লাভলী মূর্মূ, উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরীসহ সংস্থার সকল সংগঠকগণ।
বাগমারা
রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
রোববার (৮মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে দিবস উপলক্ষে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি) এর সহযোগীতায় ভবানীগঞ্জ পৌরসভা, বাসনা জনকল্যাণ সংস্থা, বেসরকারী সংস্থা নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ)সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভবানীগঞ্জ পৌরসভার দায়ীত্ব প্রাপ্ত প্রশাসক সাইফুল ইসলাম ভুঞা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, বেসরকারী সংস্থা ব্র্যাকের কর্মকর্তা ্আফরোজা আইরিন, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, গ্রাম আদালতের সমন্বয়কারী রবিউল ইসলাম ও নারায়ন চন্দ্র অধিকারী, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রিনা ইসলাম, সাংবাদিক মামুনুর রশিদ, হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের সদস্য ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহনপুর
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দ্য কার্টার সেন্টার এনজিও, ব্র্যাক এর সহযোগিতায় রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা, কৃষি অফিসার কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ঈমাম হাসান শামীম, যুব কর্মকর্তা সৈয়দ আলী রেজা, দ্য কার্টার সেন্টার এনজিও-এর প্রতিনিধি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মি লায়লা ইসলাম, কমিউনিটি মোবিলাইজার ইনজাম-উল হক, উপজেলা ফ্যাসিলিটেটর আব্দুল বারিক সরকার ও মনিকা রানীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দ্য কার্টার সেন্টার এনজিও’র সদস্যরা উপস্থিত ছিলেন।