রবিবার, জুন ২১, ২০২৬

নাটোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

নাটোর প্রতিনিধি ০৮ মার্চ ২০২৬ ১১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৮ মার্চ ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
নাটোরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

নাটোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) শহরের কানাইখালী এলাকার একটি সুনামধন্য রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি সাদিকুর রহমান, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম ও শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


ইফতার মাহফিলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এসময় অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।