মোহনপুরে মুয়াজ্জিন নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জেলা বিএনপির
রাাজশাহীর মোহনপুরে ইদ জামাতে ইমাম নিয়ে সংঘর্ষে মুয়াজ্জিন নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জেলা বিএনপি। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ইদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীর দুটি পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় আলাউদ্দিন বুকে ব্যাথা অনুভর করে নিজ বাড়িতে চলে যায়। এরপর বুকের ব্যথা বৃদ্ধি পেলে পরিবারের সদ্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তিনি হার্টঅ্যাটাক করে মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ নিরীহ কয়েকজন গ্রামবাসীর ঘরবাড়িতে আগুন দিয়ে পরিস্থিতি জটিল করে।
আলাউদ্দিনের রুহের আত্মার মাগফিরাত কামনা করে চাঁদ বলেন, এমন মৃত্যু কোন ভাবে কাম্য নয়। এই মৃত্যুর পেছনে যদি কেউ জড়িত থাকে দ্রুত সময়ের মধ্যে সঠিক ভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে এধরনের মৃত্যুকে কেন্দ্র করে নিরীহ কয়েকজন গ্রামবাসীর বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় যারা জড়িত রয়েছেন ন্যায়, নিষ্টা ও সততার সঙ্গে সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধেও কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।