চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় চারঘাটে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রোববার (৮ মার্চ) নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন ও চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান।
অনুষ্ঠানে চারঘাটের শ্রেষ্ঠ অদম্য নারী চারঘাট মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া খাতুনকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ মডেল থানা উপ-পরিদর্শক লালমিয়া, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মনিরুল ইসলাম, চারঘাট প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি নারী সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন অদম্য নারী ও সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।