মুলাডুলির সাবেক চেয়ারম্যান খালেক মালিথা মারা গেছেন
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মালিথা (৬৬) মারা গেছেন। রোববার (৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মুলাডুলির পতিরাজপুর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে যান। গতকাল সোমবার দুপুরে পতিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পতিরাজপুরের মালিথাপাড়া গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
তিনি পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের শ্যালক ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথার বড় ভাই ছিলেন।